ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে নুরাল পাগলে লাশ কবর থেকে তুলে পোড়ানো ঘটনায় দুটি পৃথক মামলায় আসামী-৭৫০০

                                                                                                           মসজিদের ইমাম ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সহ আটক -১৮

রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মেহেদি দাবী করা ও কলেমা, আজান বিকৃত করা এবং মৃত্যু ওছিয়ত করে যাওয়া পবিত্র কাবার আদলে বেদী তৈরী করে ১২ ফুট উঁচুতে নুরাল পাগলকে কবরস্থ করার প্রতিবাদে তৌহিদী জনতার আন্দোলনে নুরাল পাগলের বাড়িতে ভাঙচুর ও পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ওই মামলায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ১৮ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে। এরমধ্যে মসজিদের একজন ইমাম ও আওয়ামী স্বেচ্ছালীগের নেতা রয়েছে। ওই হামলায় নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। তবে ওই ব্যপারে এখনও কোন মামলা হয়নি। 


হামলার সময় নুরাল পাগলের ভক্ত ও তৌহিদ জনতার মধ্যে  সংঘর্ষে নিহত রাসেল (২৮) নামে যুবকের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় চার হাজার অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় গোয়ালন্দ  পৌরসভা ৯ নং ওয়ার্ডের সমীর মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল লতিফ (৩৫) কে মানিকগঞ্জ জেলা তার গ্রামের বাড়ী থেকে পুলিশ গ্রেফতার করেছে। এ ছাড়া ছমির মোল্লা পাড়া রঞ্জু শেখ (২২) থেকে আরোও যুবককে পুলিশ গ্রেফতার করেছে।


পুলিশের উপর হামলা ও তাদের ব্যবহৃত দু’টি গাড়ী ভাংচুর মামলায় এসআই সেলিম মোল্লা বাদি হয়ে ৩ হাজার ৫ শত অজ্ঞাত আসামী করে এক পৃথক মামলা করেছে। ওই মামলায় গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার মো. লাল মিয়া মৃধার ছেলে মো. হিরু মৃধা (৪০), পৌর শহরের দেওয়ান পাড়ার আবজাল সরদারের ছেলে শাফিন সরদার (১৯), জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২), কাজী পাড়ার আরিফ কাজীর ছেলে অপু কাজী (২৫) এবং দক্ষিণ উজানচর দিরাজতুল্লা মৃধাপাড়ার মৃত আক্কাছ মৃধার ছেলে মাসুদ মৃধা (২৯) মোট ১৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের সবাইকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।


উল্লেখ্য নুরাল পাগলা দীর্ঘদিন ধরে নিজেকে ইমাম মেহেদি দাবী করে, কলেমা, আযান বিকৃতসহ নানা অনৈসলামিক কর্মকাণ্ড করে আসছিল। এক পর্যায়ে তৌহিদি জনতা গত ৫ সেপ্টেম্বর কবর থেকে তুলে পুড়িয়ে দেয়।


এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান নুরাল বাড়ীতে লাশ পোড়ানোর ঘটনায় দু'টি পৃথক মামলা হয়েছে। দুই মামলায় ৭৫০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।  ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেফতার করে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। 

ads
ads
ads

Our Facebook Page

↑